চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে গতকাল বুধবার এ উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, যেকোন সময়ের তুলনায় চুয়াডাঙ্গা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আশাকরি এই স্বেচ্ছাসেবক লীগই জেলা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কেক কাটা ও আতশবাজির আয়োজন করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব হোসেন মেহেদি, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, বিপ্লব, হাফিজ, আবু তাহের, আব্দুল আলীম, কবির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক সেক সামি তাপু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আলমডাঙ্গা উপজেলা সভাপতি শরিফুল ইসলাম রিফাত, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, জীবননগর উপজেলা সভাপতি আবু মাসুম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে জমকালো আতশবাজি ফোটানোর আয়োজন করা হয়।।























