চুয়াডাঙ্গা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কয়েকটি গ্রাম, রেললাইনের গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

Padma Sangbad
২১

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
চুয়াডাঙ্গার দীননাথপুর, গাইদঘাটসহ আশপাশের কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বেশ কিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার আকস্মিক ঝড়ে স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ায় চুয়াডাঙ্গার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে গাছ পড়ে থাকার মধ্যেই একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রেলকর্মীদের সঙ্গে গাছ সরানোর কাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় রেললাইন থেকে গাছপালা সম্পূর্ণ অপসারণ করা হয়।

গাছ সরানোর পর রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

আপডেট : ১১:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬