চুয়াডাঙ্গা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী ২৪ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

Padma Sangbad
১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর আওতাধীন এলাকায় আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী গৃহীত নিরাপত্তা পরিকল্পনার আওতায় ৬ বিজিবি ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২টি এবং সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২২টি পূজামণ্ডপ অন্তর্ভুক্ত করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

এ ছাড়া যেকোনো ধরণের গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় নজরে এলে গুজবে কান না দিয়ে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আপডেট : ০৯:২৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬