চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলার ফুলবাড়ি ও সুলতানপুর সীমান্তে ডলার ও রুপা উদ্ধার

Padma Sangbad
৭১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফুলবাড়ি ও সুলতানপুর সীমান্তে ইউএস ডলার এবং রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের পাশের মাঠ থেকে ইউএস ডলার এবং সুলতানপুর থেকে রুপা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ক্যাম্পের পাশের মাঠে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এ সময় তাদের দেখে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১০০ ডলারের ২০০টি নোট উদ্ধার করা হয়, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ২২ লাখ টাকা। এদিকে সুলতানপুর বিজিবি টহলদল স্থানীয় মাঠ থেকে চার কেজি ৪৮৫ গ্রাম রুপা উদ্ধার করেছে, যার বাজার মুল্য সাড়ে নয় লাখ টাকা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মো: জাহিদুর রহমান জানান, উদ্ধার মালামাল চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দিয়ে দর্শনা থানায় মামলা করা হয়েছে।।

আপডেট : ১১:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩