চুয়াডাঙ্গা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন মেহেদী শাহরিয়ার

Padma Sangbad
৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিসিএস (পুলিশ) ক্যাডারের দক্ষ কর্মকর্তা মো. মেহেদী শাহরিয়ার। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) অপরাহ্নে তিনি জেলার ৩২তম পুলিশ সুপার হিসেবে এই দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত পুলিশ সুপার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি কার্যালয়ের উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিচিতি ও কর্মজীবন:
যশোর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মেহেদী শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) পরীক্ষার মাধ্যমে ২০১০ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গায় যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। কর্মক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য তিনি সর্বদা সুনাম অর্জন করে আসছেন।

নবাগত পুলিশ সুপার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের স্থলাভিষিক্ত হলেন। বিদায়ী পুলিশ সুপারকে ইতিপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

যোগদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ ও হিমন বিশ্বাস। এছাড়া জেলার সব থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া বক্তব্যে নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জননিরাপত্তা নিশ্চিত করা তার প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনে তিনি জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলা পুলিশকে আরও বেশি জনবান্ধব, পেশাদার ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আপডেট : ০৮:৩৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬