চুয়াডাঙ্গা ০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে বাসে ডাকাতি, লুট যাত্রীদের টাকা-মোবাইল

Padma Sangbad
১০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের দামুড়হুদা উপজেলা সদরের ওদুদ শাহ ডিগ্রি কলেজসংলগ্ন ইটভাটা এলাকায় যাত্রীবাহী বাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরে সড়কে গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহনে ডাকাতি চালায় ৮ থেকে ১০ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে তারা।

ঘটনার পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রুহুল কবির খান এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন।

স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে সংঘবদ্ধ ডাকাত দল মহাসড়কের ওপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। প্রথমে তারা দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের নছর আলীর ছেলে ভ্যানচালক জুয়েলের পথরোধ করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ সড়কে গাছ ফেলে ডাকাতরা আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম টহলরত অবস্থায় ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপডেট : ১১:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬