চুয়াডাঙ্গা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সদর উপজেলায় কাজের স্বীকৃতিস্বরূপ ৪ শ্রেষ্ঠ সহকর্মীকে সম্মাননা স্মারক প্রদান

Padma Sangbad
২৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

সবার ঐকান্তিক ও সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর মাসে উৎকর্ষ অর্জনের জন্য চারজন সহকর্মীকে ‘শ্রেষ্ঠ সহকর্মী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্বশীল ও সপ্রতিভ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়। বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মনোনীত চার কর্মকর্তা-কর্মচারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।

সম্মাননা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “এ ধরনের স্বীকৃতি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলার দাপ্তরিক কার্যক্রম আরও এগিয়ে যাবে।” তিনি আশা প্রকাশ করেন, এই ধারা বজায় রেখে আগামীতেও সদর উপজেলার সব কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ জায়গা থেকে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাবেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬