চুয়াডাঙ্গা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা হতে চোলাই মদসহ গ্রেফতার ১

Padma Sangbad
১৯৪

নিজস্ব প্রতিবেদক।।

র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, মানব পাচারকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।

এরই ধারাবাকিতায় অদ্য ১১ ডিসেম্বর ২০২১ তারিখ ১০.৫০ ঘটিকার সময় র‌্যাব-৬ (গাংনী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দৌলদিয়া বাসষ্ট্যান এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য সঙ্গোপনে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন দৌলদিয়া বাসষ্ট্যান বাইতুন নুর গোরস্থান জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। আয়নাল হক বিশ্বাস(৫২), পিতা- মৃত আজিজুর হক বিশ্বাস, সাং-চুয়াডাঙ্গা স্মাশানপাড়া, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৮০ (আশি) লিটার চোলাই মদ, ০২টি সিমকার্ডসহ ০১টি মোবাইল এবং নগদ- ১১৮৪/-(এক হাজার একশত চৌরাশি) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলা রুজু করা হয়েছে।

আপডেট : ০৭:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১