চুয়াডাঙ্গা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

Padma Sangbad
৭৫

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুন দেয়ার ‘গুজব’ রটিয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় চেয়ারম্যান ও মেম্বার ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। একইসাথে বিমানবন্দর এলাকায় তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে এ পুরস্কার ঘোষণা করা হয়।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালীর ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এ ঘোষণা দেন। তিনি বলেন, তাদের ধরিয়ে দিতে বা এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
জেলা প্রশাসক বলেন, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান একজন পেশাগত অপরাধী। ইতোমধ্যে তিনি দু’বার বরখাস্ত হয়েছেন। ওই হত্যার ঘটনার পর থেকে চেয়ারম্যান ও মেম্বার এখনও পলাতক রয়েছেন। তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় শনাক্ত করে। সেখানে ধরতে গেলে তারা পালিয়ে যান। পরবর্তীতে যশোরে তাদের শনাক্ত করা হলে সেখান থেকেও তারা পালিয়ে যান।
তিনি বলেন, এরই মধ্যে বিমানবন্দর এলাকায় তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে তারা দেশত্যাগ করতে না পারে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, উপপরিচালক রওশন চৌধুরি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানউজ্জামান প্রমুখ।

আপডেট : ০৩:৫৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪