চুয়াডাঙ্গা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ইজিবাইক উল্টে যুবকের মৃত্যু

Padma Sangbad
১৯৬

যশোর সংবাদদাতা।।

যশোরের চৌগাছায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মুক্তাদা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক ৩টার দিকে ইমরান ইজিবাইকে করে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথে মুক্তাদা তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যশোর ডিএসবি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ১১:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬