চুয়াডাঙ্গা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ইস্কাফ সিরাপসহ মাদক কারবারি আটক

Padma Sangbad

যশোর সংবাদদাতা।।

যশোরের চৌগাছায় ৬৮ বোতল ইস্কাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ নয়ন বিশ্বাস (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণী মাঝেরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে এএসআই মোফাজ্জেল, এএসআই আব্দুর রহমান শান্ত ও এএসআই বদরুলের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল বর্ণী মাঝেরপাড়া রাজাপুর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৮ বোতল ইস্কাফ সিরাপ, একটি ১০০ সিসি মোটরসাইকেল (রেজি. নং: কুষ্টিয়া হ-১২-৪২৪৮), দুটি স্মার্টফোন ও একটি বাটন মোবাইলসহ নয়ন বিশ্বাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটক নয়ন বিশ্বাস উপজেলার বর্ণী (হিন্দুপাড়া) গ্রামের বিমল বিশ্বাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদ জানান, উদ্ধার করা আলামতসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপডেট : ১০:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬