চুয়াডাঙ্গা ০৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল কখনো জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবে না: রাকিব

Padma Sangbad
১৩

অনলাইন ডেস্ক।।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না।

আজ বৃহস্পতিবার সকালে রংপুরের পীরগঞ্জের বামনপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘আজকে আবু সাঈদের সমাধিস্থলে থেকে প্রতিজ্ঞা করছি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তাদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনো বেইমানি করবে না। তাদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জাগ্রত থাকব। খুনি হাসিনা এবং তার দোসর সন্ত্রাসী ছাত্রলীগের বিচারের দাবিতে আমরা সর্বোচ্চ রাজপথে থাকব। কিন্তু আমরা আজকের এই দোয়া ও মোনাজাত শেষে বিএনপি সরকারকে ধন্যবাদ না দিলেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কমিটমেন্ট দিয়েছিলেন তা তিনি রক্ষা করেছেন। ইতিমধ্যেই শহীদ আবু সাঈদের মামলার রায় ঘোষণা করা হয়েছে।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আবু সাঈদ শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে জন্ম নেওয়া কোনো বীর নয়। আবু সাঈদের মধ্যে ফ্যাসিবাদবিরোধী, স্বৈরাচারবিরোধী, বাংলাদেশপন্থী লড়াইয়ের মানসিকতা আগে থেকেই ছিলে। যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন আমরা তার এই অবদানকে স্মরণে রাখব।’

তিনি আরও বলেন, ‘১৯৭১-এর গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু রায় কার্যকর করতে যুগের পর যুগ অপেক্ষা করতে হয়েছে। আমরা আশ্বস্ত করছি যেহেতু বিএনপি সরকার খুব দ্রুততার সময়ে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করতে পেরেছে এবং অন্যান্য হত্যা মামলার বিচার প্রক্রিয়াধীন। সেহেতু রায় কার্যকরের মাধ্যমে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি সরকার। রায় হওয়ার মাধ্যমে আমরা আশ্বস্ত হয়েছি, এজন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেনো দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকরের ব্যবস্থা করেন। এবং কোনোভাবেই আসামিরা যেনো আইনের ফাঁক-ফোকর না পায়।’

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউল ইসলাম সবুজ, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিকসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আপডেট : ১২:৫৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬