চুয়াডাঙ্গা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল-শিবির সংঘর্ষে হেলমেট পরে মাঠে নামলেন যুবদলের নয়ন

Padma Sangbad
১০৮

অনলাইন ডেস্ক।।
ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় আলিয়া মাদ্রাসার সামনে হেলমেট পরা অবস্থায় দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে।

হেলমেট পরা ছাড়াও নয়নের হাতে পিভিসি পাইপ দেখা গেছে। এমন অবস্থায় তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে ছাত্রশিবিরের দিকে তেড়ে যেতেও দেখা গেছে।

আজ বিকেল ৪টার দিকে পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে প্রথমে সংঘর্ষ হয়। পরে দফায় দফায় হওয়া সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। এসব ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা ও পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আজ বিকেলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আপডেট : ০৮:১৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬