চুয়াডাঙ্গা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদখোলা বাসে সাফজয়ী যুবারা:বিমানবন্দরে অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

Padma Sangbad
২৭৭

খেলাধুলা ডেস্ক।।
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ শনিবার সন্ধ্যা ৭টায় চ্যাম্পিয়ন দলের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলে নেওয়া হচ্ছে তাদের।

বিমানবন্দরে অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীসহ ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পুরুষ ফুটবল দলের জন্য এই প্রথম ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে কেবল নারী ফুটবল দল ২০২২ এবং ২০২৪ সালে সাফ জয় এবং ২০২৫ সালে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর এই বিশেষ সম্মাননা পেয়েছিল। চ্যাম্পিয়ন দলের ছবি দিয়ে সাজানো বাসে চড়ে ফুটবলাররা বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

আপডেট : ১২:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬