চুয়াডাঙ্গা ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর শোকে ৩ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন

Padma Sangbad
১০১

অনলাইন ডেস্ক।।
চাঁপাইনবাবগঞ্জে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ছেলে কালু শেখ (৫৫) মৃত্যুবরণ করেন। ছেলের মৃত্যুর মাত্র তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান তার মা ময়না বেগম (৭২)।

মারা যাওয়া ময়না ও কালু ওই এলাকার মৃত রুপলালের স্ত্রী ও ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়।

অন্যদিকে, তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর তিনি শোকে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা জানান, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে একই রাতে তিনিও মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুইজনকে হারিয়ে স্বজনদের মাঝে চলছে আহাজারি।

আপডেট : ১২:১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬