চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষে দর্শনায় রেলপথ অবরোধ, ইউএনও’র মধ্যস্ততায় প্রত্যাহার

Padma Sangbad
১৬২

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধ করে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠন, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্ততায় প্রত্যাহার করে নেওয়া হয়। বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে দর্শনা হল্টস্টেশনে এই অবরোধ কর্মসূচি শুরু হয়।

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম বক্তব্যে বলেন, দর্শনা স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আপ, চিত্রা এক্সপ্রেস ডাউন ট্রেনের যাত্রা বিরতি, ঢাকা ও কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে দর্শনার জন্য আসন বরাদ্ধ ও পুরাতন রেলস্টেশন রেলক্রসিংয়ে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং বিগতদিন বন্ধ থাকা দুটি লোকাল ট্রেন দর্শনা থেকে পুনরায় চালু করাসহ ছয় দফা দাবি তুলে ধরেন।

এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসান মিতা অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, আপনাদের দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পরে সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার ঘোষনা দেন।কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, ছাত্র, এনজিও কর্মীরা অংশ নেন।।

আপডেট : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩