চুয়াডাঙ্গা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে সেরা চুয়াডাঙ্গা, জেলা প্রশাসক ও ইউএনওদের সংবর্ধনা

Padma Sangbad
২২

স্টাফ রিপোর্টার:

জন্ম-মৃত্যু নিবন্ধনে খুলনা বিভাগে প্রথম এবং সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা। গত দুই মাসের পারফরম্যান্সের ভিত্তিতে এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা ও ফুলেল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

প্রকাশিত তথ্যানুযায়ী, জন্ম ও মৃত্যু নিবন্ধন পারফরম্যান্সে অক্টোবরে খুলনা বিভাগের সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। এছাড়া লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ পূরণ করে সেরা উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন এবং ১০২ শতাংশ পূরণ করে তৃতীয় স্থান অধিকার করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন প্রথম এবং মোমিনপুর ইউনিয়ন দ্বিতীয় স্থান অধিকার করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, শিশু জন্মের পর যেমন জন্ম নিবন্ধন জরুরি, তেমনি মৃত্যুর পরও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। অনেক সময় মৃত্যু নিবন্ধন না থাকায় উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে নানা জটিলতা ও জালিয়াতির সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতে প্রতিটি কবরস্থানের স্থানীয় ইমামদের মাধ্যমে মৃত্যু নিবন্ধনের বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। জেলার এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।

এর আগে গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ পুরস্কার লাভ করায় অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ প্রমুখ।

আপডেট : ১১:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬