চুয়াডাঙ্গা ০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেওয়া শপথের পরিপন্থী। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া কালো ছায়া সরে গেছে।’

সদ্য সাবেক রাষ্ট্রপতির ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘২০২৪ সালের গণহত্যায় তিনি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকেও জনগণের প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। দায়িত্ব পালনে জামায়াতে ইসলামী তাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা চাই, পরবর্তী রাষ্ট্রপতি এমন একজন হোন, যিনি কোনো তোষামোদকারী নন; বরং সংবিধান, গণতন্ত্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।’

আপডেট : ০৬:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬