চুয়াডাঙ্গা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযানে বেশকিছু প্রতিষ্ঠানকে নগদ জরিমানা

Padma Sangbad
১৩১

নিজস্ব প্রতিবেদক।
আজ ২৯শে নভেম্বর, ২০২০ তারিখ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও আনসারবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আন্দুলবাড়িয়া বাজারে মেসার্স আসাদ ট্রেডার্সকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারায় ১,৫০০/- টাকা মেসার্স শুভ স্টোরকে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮, ৫১ ধারায় ১,৫০০/- জরিমানা করা হয়। এসময় মেসার্স বক্কর বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্য দ্রব্য তৈরি ও তৈরিকৃত পণ্যের যথাযথ মোড়কীকরণ বিধি (মেয়াদ, মূল্য ইত্যাদি) লংঘন করায় ৩৭,৪৩ ধারায় ৩,০০০/- ও আনসারবাড়িয়া স্টেশন এলাকায় মেসার্স শহিদুল কলার আড়তে রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে কলা পাকানোর প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৪২ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত ব্যবসায়ীদের কলায় রাসায়নিক মিশ্রণ দিয়ে না পাকানোর জন্য সচেতন ও সতর্ক করা হয়। এসময় আরও বেশকিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও অননুমোদিত অবৈধ পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেয়া হয়। অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ আনিসুর রহমান।
নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপডেট : ০৭:৪০:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০