চুয়াডাঙ্গা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামাতুল আনসার ফিল’র চার জঙ্গি আটক

Padma Sangbad
১২৪

জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে তাদের কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল বলেন, গত তিন দফায় জঙ্গিবাদে জড়ানো বাড়িছাড়া তরুণ ও নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সংঠনের অর্থবিষয়ক প্রধান সমন্বয়ক ও হিজরতবিষয়ক প্রধান সমন্বয়কসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আপডেট : ১১:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২