চুয়াডাঙ্গা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

Padma Sangbad
১০৮

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরে সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যান। এরপর রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তার।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।আমিররের বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এসময় অত‍্যন্ত সৌহার্দ‍্যপূর্ণ পরিবেশে শীর্ষ এই দুই নেতা সমসাময়িক রাজনীতি, সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

আপডেট : ১১:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬