জামালপুরে হামলায় আহত ৩ থানায় অভিযোগ

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে নিঝুম সাথী সাজ ঘরে হামলার অভিযোগ উঠেছে৷ এ ঘটনায় বানছের মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় লাঙ্গলজোড়া আইলাপুর রেলঘুন্টির আয়নাল এর ছেলে মোঃ রব্বানী (৩৫), সুরুজ এর ছেলে মোঃ হাফিজুর (৪০), পিটিআই মোড় বউ বাজার এলাকার ভাড়াটিয়া রাজুর স্ত্রী মোছা: সাথী(৩০), জনি সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় , দীর্ঘদিন যাবত নিঝুম সাথী সাজ ঘরের নামে ব্যবসা করে আসছেন কৃষ্ণচরণপুর এলাকার মো: শামছুল হক এর ছেলে বানছের আলী ও ছোনটিয়া এলাকার তজর উদ্দিনের ছেলে মজিবর । সাথী নামের শিল্পী সাজ ঘরে বাৎসরিক চুক্তি বদ্ধ হয়ে বানছের আলীর সাথে কাজ করিতে থাকাবস্থায় প্রতিষ্ঠানের অনুমতি ছাড়াই বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বানছের আলীকে না জানিয়ে অন্য সাজ ঘরের সাথে চুক্তি বদ্ধ হয়। এই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া অনধিকার ভাবে সাজ ঘরের সামনে এসে বানছের আলীকে অকথ্য ভাষায় গালমন্দ করিতে থাকে। গালাগালি করিতে নিষেধ করায় রব্বানী, হাফিজুর, সাথী, জনি ক্ষিপ্ত হয়ে বানছের আলীকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। এ সময় তার স্ত্রী জোসনা বেগম আসলে রব্বানী তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে জোসনা বেগনের ডান পায়ে স্ব-জোরে বারি মেরে হাড় ফাটা জখম করে। পরে জনির হাতে থাকা লোহার রড দিয়া ১নং সাক্ষীকে এলোপাথারী ভাবে বাইরাইয়া মারাত্মক বেদনা দায়ক নিলা ফুলা জখম করে। এদিকে জোসনা বেগম মাটিতে পড়ে গেলে মাটিতে পড়ে গেলে রব্বানী পড়নে থাকা জামা কাপড় টানিয়া ছিড়িয়া বিবস্ত্র করিয়া শ্লীলতাহানী করে। সাথী হত্যার উদ্দেশ্যে তাহার দুই হাত দিয়া গলায় চাপিয়া ধরিয়া শ্বাস রুদ্ধের চেষ্টা করে। অন্যদিকে রোজ এগিয়ে আসলে তাকেও সবাই এলোপাথারী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। পরে হাফিজুর হাতে থাকা কাঠের স্মারক দিয়া রোজ এর পিঠে ও বুকে বাইরাইয়া মারাত্মক বেদনা দায়ক হাড় ফাটা জখম করে। অন্যদিকে সবাই সাজ ঘর সহ বিভিন্ন আসবাবপত্র বাইরাইয়া ভাংচুর করে প্রায় বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। পাশাপাশি ড্রয়ারে থাকা নগদ বার হাজার টাকা তারা অসৎ উদ্দেশ্যে বের করে নেয়। পরে স্থানীয়রা আহত জোসনা বেগম ও রোজকে উদ্ধার করে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তি করে নেয়।

এদিকে বানছের আলী জানান, অতর্কিত ভাবে হামলা করেছে আমাদের ওপর। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এ ঘটনায় বিচার চাই।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব শনিবার দুপুর ৩ টায় মুঠোফোনে জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





















