‘জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী শেখ হাসিনা ছিলেন বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
আজ শনিবার সকালে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাতার পাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় এ কথা বলেন ফারুক।
জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতা এনেছে শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া এবং বাংলাদেশকে সারাবিশ্বের কাছে পরিচয় করেছেন জিয়াউর রহমান। ইন্দ্রাগান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দেন তিনি। জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা।’
তিনি বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে। এমন ভোট দিন যাতে করে মৃত মানুষ ভোট দিতে না পারেন।’
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুফ মজুমদার, জেলা বিএনপির ত্রাণ ও পুর্ববাসন সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল।।
























