চুয়াডাঙ্গা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ছোট বোনের স্বামীর সঙ্গে বড় বোনের পরকীয়ার অভিযোগ দুই সন্তান নিয়ে অসহায় জীবনযাপন ছোট বোনের, থানায় লিখিত অভিযোগ

Padma Sangbad

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।
জীবননগর উপজেলায় বড় বোনের বিরুদ্ধে নিজের ছোট বোনের স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী ও বড় বোনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। স্বামী ও বড় বোনের কথিত সম্পর্কের কারণে দুই সন্তানকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
অভিযোগকারী কাঞ্চনমালা (৩০) জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পশ্চিম বাড়ান্দীতে বাবা-মায়ের বসতভিটায় দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। অভিযোগে তিনি তাঁর স্বামী নজরুল ইসলাম (৩৫) এবং বড় বোন আসমা খাতুন (৪৫)-এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
কাঞ্চনমালার অভিযোগ, তাঁর স্বামী নজরুল ইসলাম ও বড় বোন আসমা খাতুনের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা বিয়ে করেন। কিছুদিন সংসার করার পর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও তাদের যোগাযোগ ও কথিত সম্পর্ক অব্যাহত ছিল বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে তারা আবারও ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বর্তমানে ঢাকায় একসঙ্গে বসবাস করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি দুই শিশু সন্তানকে নিয়ে অসচ্ছল বাবা-মায়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে সন্তানদের নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর।
কাঞ্চনমালার অভিযোগ, বিষয়টি নিয়ে স্বামী ও বড় বোনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সহযোগিতা পাননি বরং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কোনো লাভ হবে না এমন কথাও বলা হয়েছে বলে দাবি করেন তিনি। গত ৮ আগস্ট সকাল ১১টার দিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিজের ও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত, সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন কাঞ্চনমালা।
তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে নজরুল ইসলাম ও আসমা খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০১:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬