চুয়াডাঙ্গা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান

Padma Sangbad
১৮

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গার জীবননগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংনগর পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম উপস্থিত ছিলেন। পরে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফলের ডালা ও নগদ অর্থসহায়তা তুলে দেন বিজিবির রিজিয়ন কমান্ডার।

তিনি জানান, শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট প্রশাসন, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

আপডেট : ০৯:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬