চুয়াডাঙ্গা ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

Padma Sangbad
১০

দৈনিক পদ্মা সংবাদ।
মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফিরোজ হোসেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে জীবননগর বিওপির একটি বিশেষ টহল দল জীবননগর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়।
অভিযানকারী দলের নেতৃত্ব দেন হাবিলদার হাসমত আলী। বিজিবির ভাষ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশনের সামনে একটি সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দেওয়া হয়।
পরে তার শরীর ও মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭৫ বোতল ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ফিরোজ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আপডেট : ০৩:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬