জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আটোয়ারীতে প্রস্তুতিমূলক সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (২ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওঃ মোঃ ইউনুস আলী খাঁন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ পশিম উদ্দীন, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিসহ গণমাধ্যমকমর্ীরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলায় জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা,চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সকল ধমর্ীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শনীাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তসমুহ সঠিকভাবে বাস্তবায়নের জন্য পৃথক পৃথক কমিটি করা হয়। বক্তারা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালন করে গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।



















