চুয়াডাঙ্গা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে ৩ দিন অনলাইন, ৩ দিন সশরীরে ক্লাসের প্রস্তাব

Padma Sangbad
৮২

অনলাইন ডেস্ক।। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আংশিক অনলাইন ও আংশিক সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়া হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তে পরিবর্তন আনা হতে পারে।

মন্ত্রণালয় সূত্র জানায়, জোড় ও বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। তবে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) ক্লাসগুলো সশরীরেই নিতে হবে।

আরও জানা গেছে, সশরীরে ক্লাসের দিনগুলোতে শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ প্রস্তাব উঠে আসে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী বুধবার জরুরি সভা আহ্বান করা হয়েছে।

এ সিদ্ধান্ত শুধু ঢাকা নাকি দেশের অন্যান্য শহরেও প্রযোজ্য হবে তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি পর্যালোচনা শেষে মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

আপডেট : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬