চুয়াডাঙ্গা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাঝাডাঙ্গায় পেয়ারার টাকা ছিনতাইয়ের অভিযোগ, মারধরে আহত মতিয়ার হাসপাতালে

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক ।

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামে মতিয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে পেয়ারার বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া এবং তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় আহত মতিয়ার হোসেন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মতিয়ার হোসেন ঝাঝাডাঙ্গা মাঠপাড়া গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে। একই গ্রামের জামশেদের ছেলে কোরবানসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি।

মতিয়ার হোসেনের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বুধবার সকালে তিনি ঝাঝাডাঙ্গা মাঠপাড়ায় নিজের পেয়ারাবাগান থেকে পেয়ারাবিক্রি শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে কোরবানসহ কয়েকজন ধারালো অস্ত্র, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

তিনি আরও অভিযোগ করেন, হামলার একপর্যায়ে অভিযুক্তরা তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রাণভয়ে সীমান্তের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা তাঁকে ধাওয়া করে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় পেয়ারাবিক্রির ২০ হাজার টাকা তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে বলে জানা গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ১২:৩৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬