চুয়াডাঙ্গা ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ'র মহেশপুর থানাধীন ভৈরবা বাজার হতে ০৮ কেজি গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১১৯

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ০৯:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৯ ডিসেম্বর ২০২০ ইং তারিখ রাত ০৯:৩০ ঘটিকায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ভৈরবা বাজারের মেসার্স তরফদার ফার্মেসীর পশ্চিম পার্শ্বে মাছ বাজারের রাস্তার মুখে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোতালেব (৩৮), পিতা- মৃত ফজর আলী, সাং- জামতলাপাড়া, (৩ নং ওয়ার্ড), থানা-মহেশপুর ও জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপডেট : ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০