চুয়াডাঙ্গা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Padma Sangbad
১৫

ঝিনাইদহ প্রতিনিধি।।
‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাক্সক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া আশিস বিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে শিক্ষা, প্রযুক্তি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে যুবদের পরামর্শ দেন।

আপডেট : ০৪:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬