চুয়াডাঙ্গা ০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ডিম দিবস পালিত

Padma Sangbad
১১৭

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহে ডিম দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। এবারের ডিম দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।”

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদের আয়োজনে দিবসটি পালিত হয়। আজ শুক্রবার সকালে জেলা প্রাণি সম্পদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃএ.এস.এম আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেটেরিনারি কর্মকর্তা ডা: সঞ্জিব কুমার বিশ্বাস, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, ঝিনাইদহ কৃষি সম্প্রসারনের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিনাইদহ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ রেজাউল করিম। এসময় আরো বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃজহির রায়হান ঝিনাইদহ পোল্টি মালিক সমিতির সভাপতি হামিদুর রহমান।

অনুষ্ঠানটি প্রেজেন্টেশন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান। এছাড়া ৬টি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ ও পোল্ট্রি মালিক সমিতির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে পথচারীদের মাঝে বিনামুল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

আপডেট : ১১:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫