চুয়াডাঙ্গা ০২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার

Padma Sangbad
১১১

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রের পুরাতন ডিসি কোর্ট এলাকার একটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ্য দুটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করে।

স্থানীয় ফল বিক্রেতা নিশান হোসেন জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি পুরাতন ডিসি কোর্টের সামনের ফুটপাতে নিজের অস্থায়ী ফলের দোকান খুলতে যান। দোকান গুছিয়ে খোলার প্রস্তুতি নেওয়ার সময় তিনি একটি ব্যাগের ভেতর লাল স্কচটেপ দিয়ে পেঁচানো সন্দেহজনক ককটেল সদৃশ্য দুটি বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে রহস্যজনক মনে হলে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল ঘটনাস্থলে ছুটে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকার জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ককটেল সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে থানায় নিয়ে গেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি বা কোনো ধরনের নাশকতা ঘটানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এগুলো সেখানে রেখে পালিয়ে যেতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে এবং আইনি ব্যবস্থা নিতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আপডেট : ০১:০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬