চুয়াডাঙ্গা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাসচাপায় গৃহবধূ নিহত, আহত সেনাসদস্য স্বামী

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"effects":1,"remove":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১১৪

অনলাইন নিউজ ডেক্স:
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় তুলি খাতুন (নাম অনুযায়ী) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সোহেল, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, আহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। তার স্বামী সোহেল নড়াইলের বাসিন্দা এবং সেনাসদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তারা বাইপাস গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। তার স্বামী সোহেল গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপডেট : ০৩:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬