চুয়াডাঙ্গা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হারানো ৫৭ মোবাইল ও প্রতারণার ৬৩ হাজার টাকা উদ্ধার

Padma Sangbad
৭৭

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার সেল) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় হারানো ৫৭টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে উদ্ধার হওয়া মোবাইল ও অর্থ তুলে দেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।

পুলিশ সূত্রে জানা যায়, গত মার্চ মাসে জেলার বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) এবং সাইবার সেলে আসা অভিযোগের ভিত্তিতে সাইবার ইনভেস্টিগেশন সেল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ও চুরি হওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করা হয়। একইসঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার গ্রাহকদের ৬৩ হাজার ৫৪২ টাকাও ফিরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থাকতে পুলিশ সদা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬