চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

Padma Sangbad
৮২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে প্রচন্ড তাবদাহে দুইজন হিট স্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাস ও শৈলকুপার ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, ব্রহ্মপুর মধ্যপাড়ার জাহাঙ্গীর হোসেন রাতে প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে মারা যান। অন্যদিকে মহেশপুরের সুন্দরপুর গ্রামের কুদ্দুস বিশ্বাস মঙ্গলবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ জানান, হিট স্ট্রোকে মৃত্যুর খবর তাদের জানা নেই। তবে যে গরম আর তাপপ্রবাহ চলমান তাতে যে কেউ অসুস্থ হতেই পারে।।

আপডেট : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪