চুয়াডাঙ্গা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে যৌনহয়রানির অভিযোগে মুদি দোকানি আটক

Padma Sangbad
১০৩

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কন্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকা থেকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই দোকানি ৮ বছরের এক শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বিষয়টি বাড়িতে গিয়ে জানালে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশে খবর দিয়ে পুলিশ তাকে আটক করে। এর আগেও লিটনের বিরুদ্ধে একই অভিযোগ ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ লিটন বিশ্বাসকে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট : ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬