চুয়াডাঙ্গা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ ক্যাডেট কলেজে দাওয়াত দিয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা, সংবাদ বর্জনের ঘোষণা

Padma Sangbad
৮

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ক্যাডেট কলেজ গেটে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্যাডেট কলেজের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকেরা।

জানা গেছে, গত ১০ অক্টোবর ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আয়োজনের সমাপনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রিত সাংবাদিকদের অনুকূলে যথারীতি চিঠি পাঠানো হয়। পরবর্তীতে ১৫ অক্টোবর নির্ধারিত সময়ে সংবাদকর্মীরা আমন্ত্রণপত্রসহ ক্যাডেট কলেজের মূল ফটকে পৌঁছালে দায়িত্বরতরা জানান, সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই এবং তাঁদের সেখান থেকে চলে যেতে বলা হয়।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং ক্যাডেট কলেজের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন।

অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান বলেন, যাবতীয় তথ্য যাচাই ও চিঠি দিয়ে আমন্ত্রণ জানানোর পর সংবাদকর্মীদের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম জানান, আমন্ত্রণ জানানোর বিষয়টি তাঁর জানা নেই এবং এ বিষয়ে কলেজের অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

আপডেট : ১১:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬