চুয়াডাঙ্গা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানাধীন পাশপাতিলা বাজার এলাকা হতে ৮৪০ গ্রাম গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১০৫

দৈনিক পদ্মা সংবাদ, নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক রাত ০১:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ রাত ০১:৫০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন পাশপাতিলা বাজার সাকিনস্থ পাশপাতিলা কড়ই তলা বাজারে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাকিল হোসেন (২০), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সাং-ইলিশমারী (স্কুলপাড়া), থানা- চৌগাছা, জেলা- যশোরকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৮৪০ (আটশত চল্লিশ) গ্রাম গাঁজা, ০১টি মোবাইল ও ০২টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারার মামলা করা হয়।

আপডেট : ১১:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০