চুয়াডাঙ্গা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ০৩ কেজি গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১০২

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারবাহিকতায় ১৮ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ১১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৮ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় যশোর জেলার চৌগাছা থানাধীন মুক্তাদাহ তিনরাস্তার মোড় জগদীশপুর গামী পাকা রাস্তার অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী রমিনুল ইসলাম(২০) পিতা-রফিকুল ইসলাম, সাং-বড়সিমলা(পূর্ব পাড়া),থানা-কালীগঞ্জ, জেলা-যশোরকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০৩ কেজি গাজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৮:০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১