ঝিনাইদহ হতে গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬

নিজস্ব প্রতিবেদক।
অদ্য ১৭ অক্টোবর ২০২১ তারিখ ১০.৪৫ ঘটিকার সময় র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন মুক্তারপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন মুক্তারপুর বাজারের জনৈক আলতাফ হোসেন এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আলেফ বিশ্বাস(৬৫), পিতা- মৃত আকবর বিশ্বাস, সাং-মুক্তারপুর, থানা- জীবন নগর, জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২.৫০০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।



















