ঝিনাইদহ হতে ৫১০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক।
১৯ ডিসেম্বর ২০২১ তারিখ র্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বেনে পাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
আরও পড়ুন-বেনাপোলে ডিবির অভিযানে পিস্তল ও চাকু সহ আটক-৪
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানাধীন বেনে পাড়া গ্রামে অভিযান পরিচালনা করতঃ অদ্য ১৯ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ০৩:০০ ঘটিকার সময় আসামী-১। শ্রী রাজন বিশ্বাস(২৮), পিতা-শ্রী দিলিপ বিশ্বাস, সাং-পবোহাটি, ২। মো: আকরাম হোসেন(২৪), পিতা-মো: মনির হোসেন, সাং-হাটগোপালপুর, উভয় থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ ৩। মো: মুনছুর আলী(৫৫), পিতা-মৃত জমশেদ শেখ, ৪। মো: রমজান আলী(২৬), পিতা-মো: মুনছুর আলী উভয় সাং-সুলতানপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদের গ্রেফতার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফাজত হতে ৫১০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি গাঁজা, ০৮টি মোবাইল, ১৪টি সিমকার্ড এবং নগদ ২৫৭০/-টাকাসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।





















