চুয়াডাঙ্গা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ-২ আসনে বিএনপি’র চিঠি নিয়ে তোলপাড়

Padma Sangbad
৮৫

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো একটি চিঠি নিয়ে ঝিনাইদহ-২ আসনে (সদর ও হরিণাকন্ডুু) ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এই চিঠিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁনকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করার নির্দেশ দেয়া হয়েছে।
চিঠি পাওয়ার পর থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। সদর ও হরিণাকুন্ডু উপজেলা নানা বিতর্কে মেতে উঠেছেন দলীয় সমর্থক ও সাধারণ মানুষ।
গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে রাশেদ খাঁনকে দলীয় কার্যক্রমে সহায়তার নির্দেশ দেয়া হয়। ফলে তৃণমূলের মধ্যে জল্পনার জন্ম দেয়। আসন্ন নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন রাশেদ খাঁন। ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়। কারণ তারা এ আসনে প্রার্থী হিসাবে তৃণমূলের দাবিতে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদকে দেখতে চান।
বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে দলকে সুসংগঠিত করে রেখেছেন মজিদ। তৃণমূলের নেতাকর্মীদের সাথেই তার নিবিড় সম্পর্ক এবং দলীয় কর্মকান্ডে তার উপস্থিতি রয়েছে এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের ৫ আগস্ট পর্যন্ত। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ৪৫টি নাশকতার মামলা রয়েছে।
ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বলেন, এটি নমিনেশন পেপার নয়, বরং রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য নির্দেশনা। এই নির্দেশনায় বিএনপি থেকে রাশেদ খানকে নমিনেশন কিংবা এই আসন তার জন্য ছেড়ে দেয়া হবে বা হয়েছে এমনটি বলা হয়নি। তবে ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি মজিদকেই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ ভোটাররা।
ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক বলেন, ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডুর মানুষের শেষ আশ্রয়স্থল এম.এ মজিদ। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করতে এম. এ. মজিদের কোন বিকল্প নাই।
ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন বলেন, রাশেদ খানকে তার রাজনৈতিক কর্মসূচি পালনে সহযোগিতার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে যে চিঠি দেয়া হয়েছে সেটা নিয়ে ঝিনাইদহের বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
তবে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহজাহান আলী বলেন, এটি নির্বাচন বিষয়ক কোন চিঠি নয়। এখানে বিভ্রান্তি তৈরি হওয়ার কোন সুযোগ নেই। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ একমাত্র প্রার্থী।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, মজিদের বাইরে অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল তাকে সাপোর্ট করবে না। তিনি নেতাকর্মীদের সাথে থেকে দলকে শক্তিশালী করেছেন। আর এখন অন্য কাউকে প্রার্থী হিসেবে চাপিয়ে দিলে সেটি মেনে নেয়া হবে না।
বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে, নির্বাচনের জন্য নয়, বরং সাংগঠনিক কার্যক্রমে সহায়তার জন্যই এই চিঠি প্রেরন করা হয়েছে। তবে নেতাকর্মীদের অভিযোগ চিঠির ভুল ব্যাখ্যা করে রাশেদ খাঁনের অনুসারীরা মনোনয়ন প্রান্তির জন্য নিজ দলের প্রচারনা চালাছে। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাদের মাঝে বিভ্রান্তির কোন কারণ নেই।

আপডেট : ০২:১৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪