চুয়াডাঙ্গা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

Padma Sangbad
৩৭

জেলার ঘাটাইল উপজেলায় তেলবাহী লড়ি ও যাত্রীবাহী মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তার বাড়ি ধনবাড়ী সদর উপজেলায়। তিনি ঘাটাইলের আশা এনজিওর ম্যানেজার।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া আজ জানান, তেলবাহী একটি লড়ি কালিহাতী উপজেলার এলেঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় মাহিন্দ্রর চারজন আহত হয়েছেন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আপডেট : ১১:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪