চুয়াডাঙ্গা ১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Padma Sangbad
৭২

অনলাইন ডেস্ক।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রেল স্টেশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ফজলুল হক গণমাধ্যমকে বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভূঞাপূর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।

আরো পড়ুন: কু‌মিল্লায় দুই সড়ক দুর্ঘটনায় আহত আট

তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

আপডেট : ০৩:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩