চুয়াডাঙ্গা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Padma Sangbad
৬৫

জেলার মধুপুর উপজেলায় আজ দু’টি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার নেকিবাড়ী এলাকায় জামালপুর- মধুপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার মধুপুর উপজেলার বোয়ালী গ্রামের সিহাবের ছেলে বনি আমিন অরেঞ্জ এবং ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে তানভীর। এ দুর্ঘঠনায় আহত হয়েছেন আরও একজন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মুরাদ হোসেন জানান, জেলার মধুপুর থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী একটি মোটরসাইকেল উপজেলার নেকিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিকের ধনবাড়ী থেকে ছেড়ে আসা মধুপুরগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে উভয় মোটর সাইকেলের আরোহীরা আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের দুই আরোহী বনি আমিন অরেঞ্জ ও তানভীর নামের দু’জনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপডেট : ১১:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪