চুয়াডাঙ্গা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ নিহত ৫, আহত ২

Padma Sangbad
১৪৫

খুলনার ডুমুরিয়ায় ইটবাহী ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত ২ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায়, নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), অজ্ঞাত নারী (২৬) ও শিশু অন্বী বিশ্বাস (২)।

ঘটনার পর শিশু অন্বীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর জখম অবস্থায় প্রেরণ করলে বিকেলে তার মৃত্যু হয়।

এরআগে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পর দুইজন মারা গেছে বলে জানা গেছে।

আপডেট : ১০:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪