চুয়াডাঙ্গা ১২:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১১০

Padma Sangbad
১৭১

অনলাইন ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১০ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২, ঢাকা বিভাগে ১৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক, দক্ষিণ সিটি করপোরেশনে ১২, খুলনা বিভাগে ২১, ময়মনসিংহ বিভাগে আট, রাজশাহী বিভাগে পাঁচ ও সিলেট বিভাগে একজন রয়েছে।

এতে আরও বলা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে ও জুন মাসে একজন করে রয়েছে।

আপডেট : ০১:৪১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬