চুয়াডাঙ্গা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজিকরনের দাবিতে চুয়াডাঙ্গায় ৫ জেলার মোটর শ্রমিকদের মানববন্ধন

Padma Sangbad
৭২

চুয়াডাঙ্গা প্রতিনিধি(২০-০৫-২৩)।।পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজিকরনের দাবিতে চুয়াডাঙ্গায় ৫ জেলার মোটর শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় স্হানীয় হাসান চত্বরে এ মানববন্ধন গড়ে তোলা হয়।

বক্তারা বলেন যে সকল ড্রাইভারগন ১৫/২০ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে গাড়ি চালিয়ে আসছেন। বর্তমানে সে সকল ড্রাইভারদের ভোটার আইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই। তাদের লাইসেন্স নতুন করে আর নবায়ন হচ্ছে না। তখন নাগরিক সনদ ও অষ্টম শ্রেণি পাসের সসদ দিয়ে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স করা হতো। আমাদের লাইসেন্স না থাকায় রাস্তায় হয়রানির শিকার হচ্ছি। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি না মানলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, সাধারন সম্পাদক রিপন মণ্ডলসহ অনেকে।।

আপডেট : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩