চুয়াডাঙ্গা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

Padma Sangbad
১০৬

অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের ঠিক আগমুহূর্তে বিকট শব্দে ইঞ্জিনের পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।

তিনি জানান, দুর্ঘটনাগ্রস্ত বগিগুলো উদ্ধারে ইতোমধ্যে রিলিফ (উদ্ধারকারী) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে। ফলে এই পথে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচিতে বিলম্ব বা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্তের মাধ্যমে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধান করবেন বলে জানানো হয়েছে।

আপডেট : ০২:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬